দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত আবারও সীমান্ত দিয়ে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না।
মঙ্গলবার (১৮ নভেম্বর) পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানের লাইভে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।
খাজা আসিফ বলেন, আফগানিস্তান এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। একই সঙ্গে আমরা ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যও উপেক্ষা করতে পারি না। ভারত সীমান্তে আবারও হামলার চেষ্টা করতে পারে।
পাক প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ভারত চায় না যে পাকিস্তান ও আফগানিস্তান তাদের সমস্যাগুলো সমাধান করুক।
তার মতে, পাকিস্তানে আফগানদের সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশে ভারতের ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও চীনসহ অন্যান্য রাষ্ট্র পাকিস্তানে সীমান্ত–অতিক্রমী হামলার ইতি দেখতে চায়। সূত্র: সামা টিভি।
আরএ