দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৬ সালের রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। তাদের পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। খবর গালফ নিউজের।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরির রমজান মাসের নতুন চাঁদ দেখার সময় শুরু হবে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। তবে তিনি উল্লেখ করেন, সেদিন সন্ধ্যায় চাঁদ দেখতে পাওয়া চ্যালেঞ্জিং হতে পারে। এই হিসাব অনুযায়ী বলা যায়, পরদিন সন্ধ্যায় চাঁদ দৃশ্যমান হলে রমজান মাস শুরু হবে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এবারের রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। সকালে ঈদের নামাজের মাধ্যমে দিনটি শুরু হয়। এরপর বিশেষ খাবার পরিবেশন, নতুন পোশাক পরা, পরিবার-স্বজনরা মিলে আনন্দ ভাগাভাগি, দান-খয়রাতসহ বিভিন্ন আয়োজনে উৎসবটি উদযাপন করা হয়।
কে