• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি বেড়েছে, শুল্ক জারি থাকলেও কমছে বাণিজ্য উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
  ১৮ নভেম্বর ২০২৫, ২২:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক বহাল থাকা সত্ত্বেও অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেপ্টেম্বরের তুলনায় রপ্তানি এক মাসে বেড়েছে ১৪ দশমিক ৫ শতাংশ। পাঁচ মাস পর যুক্তরাষ্ট্রে রপ্তানিতে এটি প্রথম বৃদ্ধি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক এবং রাশিয়ার তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা আরোপ করলে ভারতের যুক্তরাষ্ট্রমুখী রপ্তানি হঠাৎ কমে যায়।

নতুন রপ্তানি তথ্য এমন সময়ে এলো, যখন ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করতে সম্মত হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষি খাতে পারস্পরিক শুল্ক প্রত্যাহার করেছেন, যা ভারতের জন্য সুবিধাজনক হতে পারে।

দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে বলে ভারতের একজন কর্মকর্তা জানিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে, অক্টোবর মাসে ভারতের মোট পণ্য রপ্তানি বছরে তুলনায় কমেছে ১১ দশমিক ৮ শতাংশ। শীর্ষ ২০টি রপ্তানি গন্তব্যের মধ্যে ১৫টিতেই দ্বিপক্ষীয় বাণিজ্য কমেছে।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)-এর অজয় শ্রীবাস্তব বলেন, ‘যেসব খাত শুল্কমুক্ত— যেমন স্মার্টফোন ও ওষুধ— সেগুলো ভালো করেছে বলেই মনে হচ্ছে, যদিও এটি আপাত ধারণা।’ তিনি আরও জানান, অক্টোবরের এই উন্নতি সত্ত্বেও মে থেকে অক্টোবরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি প্রায় ২৮ দশমিক ৪ শতাংশ কমেছে। এতে মাসিক রপ্তানি আয় কমেছে আড়াই শ কোটি ডলারের বেশি।

তবে ধীরে ধীরে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা হালকা হচ্ছে বলে মনে হচ্ছে।

সোমবার ভারত জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথমবারের মতো বড় একটি চুক্তি হয়েছে, যার ফলে দেশটির মোট বার্ষিক এলপিজি চাহিদার প্রায় ১০ শতাংশই আসবে যুক্তরাষ্ট্র থেকে। ভারতের জ্বালানি মন্ত্রী হার্দিপ সিং পুনি একে ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ভারতকে যুক্তরাষ্ট্রের জ্বালানি আমদানি বাড়াতে এবং রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে আহ্বান জানাচ্ছিল। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে ভারত রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতাদের একটি হয়ে ওঠে। গত বছর ভারত রাশিয়া থেকে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের তেল কিনেছিল, যা তাদের মোট তেল আমদানির ৩৭ শতাংশ।

স্থানীয় গণমাধ্যম জানায়, আগামী মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে। এ সময় দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে। তবুও যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য আলোচনা দ্রুত এগোচ্ছে।

আরও পড়ুন

গাজা শান্তি পরিকল্পনায় জাতিসংঘের অনুমোদন পেল যুক্তরাষ্ট্রের প্রস্তাব

যে কারণে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ বাতিল করল ইরান!

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন

সোমবার এক সিনিয়র কর্মকর্তা দ্য হিন্দুকে বলেন, বাণিজ্যচুক্তির প্রথম ধাপ ‘প্রায় চূড়ান্ত পর্যায়ে’। যুক্তরাষ্ট্র ভারতের চা, কফি, মসলা–সহ বেশ কিছু কৃষিপণ্যের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক প্রত্যাহার করতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এতে প্রায় ১ বিলিয়ন ডলারের ভারতীয় কৃষিপণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে যুক্তরাষ্ট্রের বাজারে।

সূত্র- বিবিসি

এমএস/

  • ভারত
  • শুল্ক
  • ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।