দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে সোমবার (১৭ জুলাই) মামলা করেছে রাজ্যটির প্রধান বিরোধী দলগুলো। বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
বাঙালি মুসলমানদের কিছুটা অবজ্ঞাসূচকভাবে আসামে ‘মিয়া’ বলে চিহ্নিত করা হয়। তাদের বিরুদ্ধে গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর অবমাননাকর মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে আলাদাভাবে অভিযোগ দায়ের করেছে বিরোধী দলগুলো। যদিও কংগ্রেস এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেনি।
শাকসবজির মূল্যবৃদ্ধির জন্য ‘মিয়া’ চাষি ও ব্যবসায়ীদের একচেটিয়া আধিপত্যকে দায়ী করে একটি বিবৃতি দিয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা। ‘মিয়া’ মুসলমানদের কর্মচ্যুত করে অসমিয়া তরুণদের কৃষিকাজ ও অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
আসামের মুখ্যমন্ত্রীর ‘অর্থনৈতিক বর্জন’ ঘোষণার পর সংখ্যালঘুদের ব্যবসা-বাণিজ্য প্রভাবিত হতে পারে বলে মনে করছেন ওই রাজ্যের বিরোধীরা। সেই কারণেই তারা বিশ্বশর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।