দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রভাবশালী মার্কিন রাজনীতিক ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। তার পরিবার মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। চেনি সোমবার (৩ নভেম্বর) রাতে মৃত্যুবরণ করেন। তিনি নিউমোনিয়া, হৃদযন্ত্র ও রক্তনালির জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর সময় তার পাশে ছিলেন ৬১ বছর বয়সী স্ত্রী লিন, দুই কন্যা লিজ ও মেরি এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, ‘ডিক চেনি একজন মহান এবং ভালো মানুষ ছিলেন। তিনি তার সন্তান ও নাতি-নাতনিদের দেশপ্রেম, সাহস, সম্মান, ভালোবাসা ও দয়ার শিক্ষা দিয়েছেন।’
যদিও চেনিকে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে বিতর্কিত ব্যক্তি হিসেবে দেখা হতো। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এই সময়ে চেনি আন্তর্জাতিক ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ও ২০০৩ সালে ইরাকে আগ্রাসনের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
চেনি এবং বুশ প্রশাসনের কর্মকর্তারা আগ্রাসনের আগে দাবি করেছিলেন, ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের মজুদ রয়েছে। পরে কোনো অস্ত্র পাওয়া যায়নি। চেনি সর্বদা বলতেন, তৎকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাক আক্রমণ সঠিক সিদ্ধান্ত ছিল। এর ফলশ্রুতিতে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন।
এমএস/