• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

১৪ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক
  ২৮ অক্টোবর ২০২৫, ১৯:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন বিশ্বব্যাপী তাদের করপোরেট বিভাগে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগ কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে আরও ‘সংগঠিত ও দক্ষভাবে’ পরিচালনা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার এক বিবৃতিতে অ্যামাজন জানায়, এই ছাঁটাই তাদের বৈশ্বিক করপোরেট কর্মীবাহিনীর ওপর প্রভাব ফেলবে। এর আগে ধারণা করা হচ্ছিল, প্রতিষ্ঠানটি ৩০ হাজার পর্যন্ত কর্মী ছাঁটাই করতে পারে।

অ্যামাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালেটি এক নোটে কর্মীদের উদ্দেশে বলেন, ‘এই পরিবর্তনের মাধ্যমে আমরা আরও শক্তিশালী হব। আমাদের লক্ষ্য হলো সেইসব খাতে বিনিয়োগ করা, যা গ্রাহকদের বর্তমান ও ভবিষ্যতের চাহিদার সঙ্গে সরাসরি সম্পর্কিত।’

তিনি স্বীকার করেন, কোম্পানির ভালো আর্থিক অবস্থার মধ্যেই এমন সিদ্ধান্তে অনেকে প্রশ্ন তুলতে পারেন। গত জুলাই মাসে প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে অ্যামাজনের বিক্রি আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেড়ে ১৬৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছিল।

তবুও গ্যালেটি জানান, এই ছাঁটাই প্রয়োজন, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ইন্টারনেটের পর সবচেয়ে রূপান্তরক প্রযুক্তি’, যা কোম্পানিগুলোকে আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত উদ্ভাবনে সাহায্য করছে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের আরও সরল কাঠামো দরকার—কম স্তর, বেশি দায়িত্ব—যাতে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি এবং গ্রাহকদের আরও ভালোভাবে সেবা দিতে পারি।’

প্রভাবিত কর্মীদের সহায়তা দিতে কোম্পানি পুনর্বিন্যাস প্রক্রিয়ায় সহযোগিতা করবে বলে জানানো হয়েছে। যারা নতুন পদে যেতে পারবেন না, তাদের জন্য থাকবে ক্ষতিপূরণ ও অন্যান্য সহায়তা।

অ্যামাজনের বিশ্বব্যাপী কর্মী সংখ্যা বর্তমানে ১৫ লাখেরও বেশি, যার মধ্যে প্রায় ৩ লাখ ৫০ হাজার করপোরেট কর্মী। করোনা মহামারির সময় অনলাইন কেনাকাটার চাহিদা বেড়ে যাওয়ায় কোম্পানিটি ব্যাপক হারে কর্মী নিয়োগ করেছিল।

তবে এখন কোম্পানির প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি ব্যয় কমানোর নীতি অনুসরণ করছেন। তিনি আগেই সতর্ক করেছিলেন, এআই প্রযুক্তির কারণে কিছু কাজের ক্ষেত্রে কর্মী কমানোর প্রয়োজন হতে পারে। তার ভাষায়, ‘কিছু কাজ কম লোকের দ্বারা সম্পন্ন হবে, আবার কিছু নতুন ধরনের কাজ তৈরি হবে।’

২০২২ সালেও অ্যামাজন প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছিল—মহামারির পর অতিরিক্ত নিয়োগ ফিরিয়ে আনার অংশ হিসেবে।

বিশ্লেষকরা বলছেন, ক্লাউড ব্যবসা এবং এআই বিনিয়োগে ধীরগতি থাকায় অ্যামাজন এখন কার্যকারিতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে। কুইলটার চেভিয়টের প্রযুক্তি বিশ্লেষক বেন ব্যারিঞ্জার বলেন, ‘এআইয়ের অগ্রগতির কারণে সফটওয়্যার ডেভেলপমেন্টসহ নানা ক্ষেত্রে চাকরি হারানো এখন অনিবার্য। বড় বড় কোম্পানিগুলো তাদের কর্মী পুনর্গঠন করছে, কারণ এআই তাদের সেই সুযোগ দিচ্ছে।’

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় খনিতে বিস্ফোরণে দুইজন নিহত

হারিকেন মেলিসায় জ্যামাইকায় তিনজনের মৃত্যু

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

অ্যামাজন চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিক ফলাফল আগামী বৃহস্পতিবার প্রকাশ করবে।

সূত্র: বিবিসি

এমএস/

  • অ্যামাজন
  • চাকরি
এ সম্পর্কিত আরও খবর
ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ
ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ
Job Opportunity at Desh TV
Job Opportunity at Desh TV
Job Opportunity at Desh TV
Job Opportunity at Desh TV
Job Opportunity at Desh TV
Job Opportunity at Desh TV
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।