• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ০৮:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র শুক্রবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্র দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্ত নেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, পেত্রো যুক্তরাষ্ট্রে কোকেন পাচার ঠেকাতে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে অভিযান বাড়িয়েছে এবং প্রমাণ ছাড়া বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে, যেগুলোকে তারা মাদকবাহী বলছে। এ নিয়ে ট্রাম্প পেত্রোকে ‘অবৈধ মাদক নেতা’ আখ্যা দিয়েছেন। অপরদিকে, পেত্রো এসব হামলাকে ‘খুনের সমতুল্য’ বলে সমালোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর কলম্বিয়ায় কোকেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ বেড়েছে এবং অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘পেত্রো মাদক কার্টেলগুলোকে বিকশিত হতে দিয়েছেন, থামানোর চেষ্টা করেননি। আজ প্রেসিডেন্ট ট্রাম্প দেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছেন।’

তবে পেত্রো যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমার সরকার কোকেন উৎপাদন বাড়ায়নি, বরং ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ কোকেন জব্দ করেছে।’

তিনি বলেন, ‘আমার সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ একেবারেই অযৌক্তিক। আমি নিজেই প্রথম রাজনীতিতে এসেছিলাম মাদক পাচারের সঙ্গে যুক্ত রাজনীতিবিদদের মুখোশ উন্মোচন করে।’

পেত্রো জানান, তিনি যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ রাখেন না এবং এ নিষেধাজ্ঞাকে ‘পুরোপুরি এক প্রহসন’ বলে অভিহিত করেন। তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন নিজের পক্ষে লড়াই করার জন্য।

একইসঙ্গে যুক্তরাষ্ট্র পেত্রোর স্ত্রী, ছেলে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্দো বেনেদেত্তির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। বেনেদেত্তি এক্স-এ লিখেছেন, তিনি শুধু পেত্রোর পক্ষে কথা বলার কারণেই শাস্তি পেয়েছেন। এটি প্রমাণ করে, ‘যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী লড়াই আসলে এক ভাঁওতাবাজি।’

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে আর্থিক লেনদেন নিষিদ্ধ থাকবে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন—পেত্রো যদি অবিলম্বে এই রক্তক্ষয়ী মাঠ বন্ধ না করেন, তাহলে যুক্তরাষ্ট্রই তা বন্ধ করে দেবে, এবং সেটা সহজভাবে হবে না।’

প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে বিরোধ বেড়েছে। গত সপ্তাহে ট্রাম্প কলম্বিয়ার ওপর শুল্ক বাড়ানোর হুমকি দেন এবং বুধবার দেশটির জন্য সব ধরনের সহায়তা স্থগিত ঘোষণা করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, কলম্বিয়ার মাদকবিরোধী পদক্ষেপকে স্বীকৃতি দেবে না ওয়াশিংটন। গত মাসে পেত্রোর যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়—তিনি নিউইয়র্কে এক ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নিয়ে মার্কিন সেনাদের ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানিয়েছিলেন।

ট্রাম্পের আগের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও পেত্রোর সম্পর্ক জটিল ছিল। তবে দুই নেতা জলবায়ু পরিবর্তন ও অভিবাসন ইস্যুতে সহযোগিতার পথ খুঁজেছিলেন।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ব্রেট ব্রুয়েন বলেন, ‘পেত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ ও কলম্বিয়া উপকূলে হামলা চালিয়ে ট্রাম্প শুধু পরিস্থিতি আরও জটিল করছেন। এই ধরনের কাউবয় আচরণ তার সমর্থকদের কাছে জনপ্রিয় হতে পারে, কিন্তু এটি আমাদের দোরগোড়ায় বড় বিপর্যয় ডেকে আনবে।’

আরও পড়ুন

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

ক্যারিবিয়ান সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র 

আগামী সপ্তাহে হতে পারে ট্রাম্প-কিম বৈঠক

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রবিবার রাতে দেশটির ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পেত্রো বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কলম্বিয়ার মাদকবিরোধী কর্মকাণ্ড নিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে অবস্থান নেওয়া।

সূত্র: রয়টার্স

এমএস/

  • কলম্বিয়া
  • নিষেধাজ্ঞা
এ সম্পর্কিত আরও খবর
ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
ভোলায় ইলিশ রক্ষা অভিযানের প্রথমদিন বিপুল পরিমাণ জাল জব্দ
ভোলায় ইলিশ রক্ষা অভিযানের প্রথমদিন বিপুল পরিমাণ জাল জব্দ
শুরু হচ্ছে পদ্মা-মেঘনায় মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা
শুরু হচ্ছে পদ্মা-মেঘনায় মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।