দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও লিবিয়ার কাছে অস্ত্র বিক্রিতে ৪ বিলিয়ন ডলারের চুক্তি করেছে পাকিস্তান। গত সপ্তাহে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও লিবিয়ার ন্যাশনাল আর্মির ডেপুটি কমান্ডার-ইন-চিফ সাদ্দাম খলিফা হাফতার-এর বৈঠকের পর এ চুক্তি চূড়ান্ত করা হয়।
সংশ্লিষ্ট ৪ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও পাকিস্তানের সামরিক বাহিনী কোথাও থেকে মন্তব্যের জন্য সাড়া দেয়নি।
চুক্তির খসড়ার বরাতে রয়টার্স জানিয়েছে, বেনগাজিতে অনুষ্ঠিত বৈঠকের পর ১৬টি JF-17 ফাইটার জেট এবং ১২টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান বিক্রির সিদ্ধান্ত হয়েছে।
এক পাকিস্তানি কর্মকর্তা বলেছেন, তালিকায় থাকা সব অস্ত্রই চুক্তির অংশ, যদিও ঠিক সংখ্যা বলতে পারেননি।
চারজন কর্মকর্তার মধ্যে দুইজন রয়টার্সকে বলেছেন, চুক্তির মূল্য ৪ বিলিয়ন ডলারের বেশি, আর বাকি দুইজন বলেছেন এটি ৪.৬ বিলিয়ন ডলারের সমান।
লিবিয়ান সামরিক বাহিনীর সরকারি মিডিয়া চ্যানেল জানিয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে, যার মধ্যে অস্ত্র বিক্রি, যৌথ প্রশিক্ষণ এবং সামরিক উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে, তবে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
হাফতার আল-হাদাথ টেলিভিশনে বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সামরিক সহযোগিতার নতুন পর্যায়ের সূচনা ঘোষণা করছি।’
এবি/