দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার এক কৃষক টমেটো বিক্রি করে কোটিপতি হয়ে গেছেন। ভারতে টমেটোর দাম বাড়ায় ওই কৃষক অধিক দাম পেয়েছেন বলে শোনা যাচ্ছে।
শনিবার (১৫ জুলাই) এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
কোটিপতি হওয়া ওই কৃষকের নাম তুকারাম ভাগোজি।
জানা গেছে, তিনি ও তার পরিবার গত এক মাসে ১৩ হাজার ঝুড়ি টমেটো বিক্রি করেছেন। ভারতীয় মুদ্রার এর বাজার দর দেড় কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১ কোটি ৯৮ লাখ টাকা।
তুকারামের মোট জমির পরিমাণ প্রায় ১৮ একর। এর মধ্যে ১২ একরে টমেটো চাষ করেছেন। চাষাবাদে তাকে তার ছেলে ঈশ্বর এবং মেয়ে সোনালি সহযোগিতা করে। তুকারাম দিনে গড়ে ২ হাজার ১০০ ঝুড়ি টমেটো বিক্রি করেছেন। শুধুমাত্র শুক্রবার (১৪ জুলাই) তিনি ১৮ লাখ রুপির টমেটো বিক্রি করেছেন।
প্রসঙ্গত, গত মাসে ভারতে হু হু করে বাড়ে টমেটোর দাম। আর সেখানেই বিরাট লাভের মুখ দেখেছেন ওই কৃষক।