• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ‘নো কিংস’ আন্দোলনে জনতার ঢল

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ১১:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত নানা নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কর্তৃত্ববাদী নীতি ও গণতন্ত্রবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার (১৮ অক্টোবর) অন্তত ৭০ লাখ মানুষ ‘নো কিংস’ শীর্ষক বিক্ষোভে অংশ নিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য মতে, ‘ট্রাম্প মাস্ট গো’, ‘রাজতন্ত্র নয়’, ‘সংবিধান ঐচ্ছিক নয়’, ‘দেশপ্রেমের সবচেয়ে বড় প্রকাশ হলো প্রতিবাদ’ এবং ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো’ ইত্যাদি স্লোগানে বিক্ষোভ করেছেন প্রতিবাদকারীরা। ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্কের টাইমস স্কয়ার, বোস্টনের কমন পার্ক, শিকাগোর গ্রান্ট পার্কসহ বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষের ঢল নেমেছিল।

অনেক জায়গায় উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান ও নৃত্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে। এছাড়াও ব্যাঙের পোশাক পরেও অনেক প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নিয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন, মাদ্রিদ, বার্সেলোনাসহ ইউরোপের বিভিন্ন শহরে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশ হয়েছে।

বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতি, এবং ফেডারেল সরকারের শাটডাউন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপকে অনেকেই যুক্তরাষ্ট্রে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।

এ বিক্ষোভের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী গ্রাসরুট প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন ও সংগঠন ইনডিভাইসএবল। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান প্রশাসন আদালত উপেক্ষা করেছে, আমেরিকানদের দেশ থেকে বের করে দিয়েছে, বাজেট বিল নিয়ে মতানৈক্যের কারণে স্থবির প্রশাসনিক কাঠামো, মানুষকে গুম, নাগরিক অধিকার রহিত করা এবং সরকারি সেবাগুলো বন্ধ করে দিয়েছে। এসব পদক্ষেপের বিরোধিতা করে মানুষ এ বিক্ষোভে অংশগ্রহণ করেছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালে ২০১৬ সালে গঠিত ইনডিভাইসএবলের সহ-প্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, একটি স্বৈরশাসক সরকারব্যবস্থার সবচেয়ে বড় শত্রু হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ জনগণের শক্তি।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) জানিয়েছে, দেশজুড়ে বিক্ষোভে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের আইনি সহায়তা ও সংঘর্ষ এড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অন্যদিকে, রিপাবলিকান নেতারা এসব বিক্ষোভকে চরম বামঘেঁষা বলে সমালোচনা করেছেন। হাউজ স্পিকার মাইক জনসন একে আমেরিকা-বিরোধী সমাবেশ বলে আখ্যা দিয়েছেন। তবে সেনেটর বার্নি স্যান্ডার্স পাল্টা মন্তব্যে বলেন, এটি ঘৃণার নয়, এটি আমেরিকাকে ভালোবাসার সমাবেশ।

অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচকদের মন্তব্যের জবাবে বলেন, ওরা আমাকে রাজা বলছে। আমি কোনো রাজা নই।

আরও পড়ুন

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

বিভিন্ন শহরের সিনেটরদের বিরোধিতা সত্ত্বেও বিক্ষোভ ঘিরে কয়েকটি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডকে প্রস্তুত রাখা হয়েছে।

সাম্প্রতিক রয়টার্স ও ইপসোস জরিপে দেখা গেছে, ট্রাম্পের গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মাত্র ৪০ শতাংশ মানুষ। অন্যদিকে ৫৮ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তুষ্ট।

কে

  • আন্দোলন
এ সম্পর্কিত আরও খবর
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
জানুয়ারির আন্দোলনের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান
জানুয়ারির আন্দোলনের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান
বোরকা-মাস্ক পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম
বোরকা-মাস্ক পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম
চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির
চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।