দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদ আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে সেদিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন একটা ক্রান্তিকালের মধ্যে পার হচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা উঠছে-বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে- আন্দোলন হচ্ছে; কেন জানিনা মনে হচ্ছে- দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময়টাতে খুব সাবধান থাকতে হবে। আমরা যেন আবার কোন অন্ধকারের দিকে চলে না যাই। আপনাদের সাবধান থাকতে হবে- ভুল করে নিজেদের মধ্যে বিভেদ-অনৈক্য সৃষ্টি করে সে সমন্ত চক্রান্তকারীদের হাতে না পারি, যেখানে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে- আমরা ক্ষতিগ্রস্ত হবো।’
তিনি আরও বলেন, আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে; কিন্তু আমরা একটা কথা পরিস্কার করে বলতে চাই- আমরা এই দেশের শতকরা ৯০ ভাগ মানুষ আমরা মুসলমান, আমাদের ধর্ম বোদ, আমাদের কৃষি ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য এখানে আমরাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির অঙ্গিকার কুরআন-সুন্নাহর বাইরে কোন আইন আমরা করতে দিবো না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, আমরা নাকি কুরআন সুন্নার আলোকে থাকতে চাই না। কিন্তু আমরা সবসময় কোরআন-সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিল, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আলেম-ওলামাদের জঙ্গি বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।’
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।
সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আরএ