• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ট্রাম্পকে খুশি রাখতে কূটনীতি ও প্রশংসায় বাজিমাত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৫, ১১:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির পর সোমবার বিশ্বনেতাদের সামনে বিজয়োল্লাসে মেতেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মুহূর্তে তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে প্রশংসা করে বললেন, ‘আমার প্রিয় ফিল্ড মার্শাল।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এরপর ট্রাম্প মঞ্চ ছেড়ে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে, যিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ট্রাম্পের শান্তি উদ্যোগের প্রশংসা করেন এবং সেদিনই ঘোষণা দেন— ট্রাম্পকে আবারও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন।

এক বছর আগেও এমন দৃশ্য অকল্পনীয় ছিল। ওয়াশিংটন বরাবরই পাকিস্তান থেকে দূরত্ব বজায় রেখেছে— রাজনৈতিক অস্থিরতা ও যুক্তরাষ্ট্র নিষিদ্ধ ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে। তার ওপর চীনের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় পাকিস্তানের প্রতি মার্কিন আস্থাও ছিল সীমিত।

ট্রাম্পের আগের প্রেসিডেন্ট জো বাইডেন নিজের পুরো মেয়াদে কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রীকেও ফোন করেননি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তিনি পাকিস্তানকে বলেছিলেন ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি’।

কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের কূটনীতি পুরো পাল্টে গেছে। পুরনো বন্ধুত্বে ভাঙন ধরেছে, আর বিরোধীরাও জায়গা পাচ্ছে হোয়াইট হাউসে— যদি তাদের কাছে কিছু মূল্যবান দেওয়ার থাকে।

এই নতুন বাস্তবতায় পাকিস্তান কূটনৈতিকভাবে যেন পাঠ্যপুস্তক তৈরি করেছে। তাদের নেতারা এখন হোয়াইট হাউসের নিয়মিত অতিথি; অন্য দেশের নেতাদের মতো ট্রাম্পের তিরস্কারের শিকার হচ্ছেন না। পাকিস্তানি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি নতুন রেথিয়ন ক্ষেপণাস্ত্রের চালান পাওয়ার অপেক্ষায়, আর দেশটির কূটনীতিকরা প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী ভারতকে আরোপিত কঠোর শুল্কের তুলনায় অনেক কম শুল্কে বাণিজ্য চুক্তি করেছে।

বিশ্লেষকদের মতে, এই সাফল্যের পেছনে আছে দুটি বিষয়— চীনের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিরল খনিজে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি এবং ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে তোলার কৌশল।

এই কূটনৈতিক খেলায় পাকিস্তানের অভ্যন্তরে উচ্ছ্বাস তৈরি হলেও, ক্ষুব্ধ ভারত। কারণ, সস্তা রুশ তেল কেনা চালিয়ে যাওয়ায় ভারতকে এখন উচ্চ শুল্কের মুখে পড়তে হচ্ছে।

পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উষ্ণতার কেন্দ্রবিন্দুতে আছেন ফিল্ড মার্শাল আসিম মুনির— দেশটির শক্তিশালী সেনাবাহিনীর প্রধান, যাদের রাজনৈতিক প্রভাব পাকিস্তানের ইতিহাসে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী।

৫৭ বছর বয়সী মুনির এক শিক্ষক পরিবারের সন্তান। ২০২২ সালে সেনাপ্রধান হওয়ার আগে তিনি ছিলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান। সহকর্মীদের মতে, তিনি অত্যন্ত সংযত ও গোপনপ্রবণ কর্মকর্তা— নিজের জনসম্মুখে ভাবমূর্তি খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেন।

তবে চলতি বছরের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে চার দিনব্যাপী সংঘাতে তার নাম আন্তর্জাতিক আলোচনায় আসে। সেই সংঘাতে বহু সৈন্য ও বেসামরিক মানুষ নিহত হন এবং দুই পারমাণবিক প্রতিবেশীর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি উত্তপ্ত হলে ট্রাম্প দুই পক্ষকেই যুদ্ধবিরতির আহ্বান জানান, এবং সংঘাত থামলে দ্রুত দাবি করেন— এই সাফল্যের কৃতিত্ব তার। পাকিস্তান প্রকাশ্যে ট্রাম্পের সেই দাবিকে সমর্থন জানায় এবং পরে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়— তার দ্বিতীয় মেয়াদে এটি ছিল ট্রাম্পকে মনোনয়ন দেওয়া প্রথম দেশ।

অন্যদিকে ভারত কঠোর ভাষায় জানায়, মার্কিন প্রেসিডেন্টের কোনো ভূমিকাই ছিল না, বিষয়টি পুরোপুরি দ্বিপাক্ষিক।

পাকিস্তান দাবি করে, মে মাসের সংঘাতে তারা ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে— যে সংখ্যা ট্রাম্প নিজেও একাধিকবার প্রকাশ্যে বলেছেন। ভারত কখনো এ দাবি স্বীকার করেনি, বরং প্রথমে দৃঢ়ভাবে অস্বীকার করেছিল।

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প

পাকিস্তানের বিমান হামলায় পাকতিকায় ৬ জন নিহত

যুদ্ধবিরতি বাড়াল পাকিস্তান-আফগানিস্তান

সংঘাতের কয়েক দিন পর মুনির— যিনি ওই সংকটে নেতৃত্ব দেওয়ার জন্য ফিল্ড মার্শালের পদে উন্নীত হন— ওয়াশিংটনে যান এবং হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে বসেন। পাকিস্তানের কোনো বেসামরিক কর্মকর্তা ছাড়া যুক্তরাষ্ট্র সফরে যাওয়া এটাই ছিল প্রথম সেনাপ্রধান।

সূত্র: সিএনএন

এমএস/

  • পাকিস্তান
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ
এ সম্পর্কিত আরও খবর
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
ঢাকায় পাকিস্তানের স্পিকার ও জয়শঙ্করের সাক্ষাৎ
ঢাকায় পাকিস্তানের স্পিকার ও জয়শঙ্করের সাক্ষাৎ
২০২৬ সালে ফের যুদ্ধে জড়াতে পারে ভারত-পাকিস্তান
২০২৬ সালে ফের যুদ্ধে জড়াতে পারে ভারত-পাকিস্তান
বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার
বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X