দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয় সময় ১০টার দিকে (বাংলাদেশ সময় শুক্রবার রাত প্রায় ১১টা) বিমানটি সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও বিমানে থাকা তিনজনই নিহত হয়েছেন।’
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে, রানওয়ের ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।
ঘটনাস্থল ঘিরে পুলিশ ক্রাইম সিন ঘোষণা করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্তে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে অবহিত করা হয়েছে।
সূত্র: রয়টার্স
এমএস/