দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। দেশটির চিয়াপাস উপকূলে এ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।
শুক্রবার (১৪ জুলাই) ভূমিকম্পটি আঘাত হানে দেশটিতে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
বেসরকারি সুরক্ষা দপ্তর জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি।
এ বিষয়ে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।