দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস বলেছেন, বিশ্বজুড়ে দক্ষ জনশক্তি আকর্ষণে যুক্তরাজ্য আরও উন্মুক্ত হচ্ছে—যেখানে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতিতে বিদেশি কর্মী আনা কঠিন করছে।
গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষ কর্মীদের ভিসা ফি ৫০ গুণ বাড়িয়ে ১ লাখ ডলার করার ঘোষণা দেন। এতে হুড়োহুড়ি পড়ে যায় মার্কিন প্রযুক্তি খাতে কর্মরত বহু বিদেশি কর্মীর মধ্যে।
মঙ্গলবার লন্ডনের ক্যানারি ওয়ার্ফে ফিনটেক জায়ান্ট রেভোলুটের নতুন বৈশ্বিক সদর দপ্তরের উদ্বোধনে রিভস বলেন, ‘যখন প্রেসিডেন্ট ট্রাম্প বিদেশি প্রতিভা আনা কঠিন করছেন, আমরা চাই দক্ষ জনশক্তি আনা সহজ করতে।’
বিবিসির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য সরকার প্রতি বছর উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের ভিসা দ্বিগুণ করে প্রায় ১৮ হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে।
রিভস জানান, লন্ডন বিশ্বের অন্যতম আর্থিক রাজধানী। তাই যুক্তরাজ্য চায় বৈশ্বিক সেরা প্রতিভা আকর্ষণের মাধ্যমে অন্য দেশ থেকে নিজেদের আলাদা করে তুলতে।
রেভোলুট ২০১৫ সালে রুশ উদ্যোক্তা নিক স্টোরনস্কি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির ৪০ দেশে ৬৫ মিলিয়ন গ্রাহক রয়েছে এবং এর বাজারমূল্য আনুমানিক ৭৫ বিলিয়ন ডলার—যা বার্কলেস ব্যাংক বা এক্স (সাবেক টুইটার)-এর চেয়েও বেশি। যদিও এখনো পূর্ণ ব্যাংকিং লাইসেন্স পায়নি প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে রেভোলুট জানিয়েছে, তারা যুক্তরাজ্যে ৩ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে এবং এক হাজার নতুন চাকরি সৃষ্টি করবে।
সূত্র: বিবিসি
এমএস/