• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইসরায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ইসরায়েলের সাম্প্রতিক কার্যকলাপের বিরুদ্ধে মোকাবেলায় একটি ইসলামি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজা ও কাতারে ইসরায়েলের হামলা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৪ সেপ্টেম্বর) কাতারের আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত মঙ্গলবার দোহায় ইসরায়েলের বিমান হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এ ঘটনাকে তিনি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন।

সুদানি বলেন, মুসলিম দেশগুলো চাইলে যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারে। একইসঙ্গে তিনি রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে আরব ও ইসলামি দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।

তার এই বক্তব্য এমন সময় এলো যখন রবিবার দোহায় আরব ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন। সোমবার অনুষ্ঠিতব্য জরুরি সম্মেলনের প্রস্তুতি নিয়েই এই বৈঠক হয়। সেখানে প্রায় এক দশক আগে মিশরের প্রস্তাব করা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টিও আলোচনায় আসবে বলে জানা গেছে।

ইরাকি প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ইসরায়েলের আগ্রাসন শুধু কাতারেই থামবে না। প্রায় দুই বছর ধরে গাজায় যে পরিকল্পিত হত্যাযজ্ঞ চলছে, সেটিই তার প্রমাণ।

ইসরায়েলের ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি আবাসিক ভবন, যেখানে হামাস নেতারা গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় ৬৪ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কাতার হামলাটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়ে বলেছে, তারা ইসরায়েলের বেপরোয়া আচরণ বরদাশত করবে না। দেশটি যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে মিলে গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে।

আরও পড়ুন

নেপালে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন মন্ত্রী

‘গাজায় কোথাও নিরাপদ আশ্রয় নেই’

কাতারে হামলা: বৈঠকে বসছেন মুসলিম নেতারা

এদিকে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা কাতারে হামলার নিন্দা জানিয়ে সব পক্ষকে শান্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। তবে প্রস্তাবে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এমএস/

  • ইরাক
  • কাতার
এ সম্পর্কিত আরও খবর
ইরান যুদ্ধের জেরে কাতারএনার্জির ‘ফোর্স মেজার’ ঘোষণা
ইরান যুদ্ধের জেরে কাতারএনার্জির ‘ফোর্স মেজার’ ঘোষণা
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ জনের মৃত্যু
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ জনের মৃত্যু
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের সব সেনা নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের সব সেনা নিহত
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ ক্রু নিহত
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ ক্রু নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।