দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে দুইজন বাংলাদেশি, তিনজন কুয়েতি ও দুইজন ইরানি নাগরিক রয়েছেন।
আরব টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এই দণ্ড কার্যকর করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে কুয়েতি নাগরিক আবদুল আজিজ আল-জাতারি ও আহমেদ আল-জালালের হত্যার সঙ্গে জড়িতরা ছিলেন। অপরদিকে, দুই ইরানি নাগরিককে মাদক পাচারের অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে।
এক মামলায় দণ্ডপ্রাপ্ত একজনের আত্মীয়রা প্রায় ২০ লাখ কুয়েতি দিনার (ব্লাড মানি) জোগাড়ের চেষ্টা করলেও সময়মতো তা সম্ভব হয়নি। ফলে তার দণ্ডও কার্যকর করা হয়।
কর্তৃপক্ষ জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সব ধরনের আইনগত রিভিউ ও আপিল প্রক্রিয়া শেষ করা হয়েছে। তবে একজন আসামির ফাঁসি স্থগিত করা হয়েছে ভিকটিম পরিবারের ক্ষমার কারণে। নতুন আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার দণ্ড কার্যকর হবে না। কুয়েত কর্তৃপক্ষ ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি।
এমএস/