দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলের বিমান হামলা ব্যর্থ হলে পরের বার সফল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইফটার।
মঙ্গলবারের ওই হামলা গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় বড় ধাক্কা দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। কাতার দীর্ঘদিন ধরে ইসরাইল-হামাসের মধ্যে মধ্যস্থতা করছে।
লাইফটার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে বলেন, ‘সমালোচনা এখন থাকলেও সময়ের সঙ্গে তা কেটে যাবে। শান্তির শত্রুদের সরিয়ে মধ্যপ্রাচ্য আরও ভালো জায়গায় পরিণত হবে।’
হামাস জানিয়েছে, হামলায় তাদের পাঁচজন সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে সংগঠনের নির্বাসিত শীর্ষ নেতা ও আলোচক খালিল আল-হাইয়ার ছেলে রয়েছেন। তবে শীর্ষ নেতৃত্ব বেঁচে গেছেন বলে জানায় হামাস।
কাতার জানিয়েছে, হামলায় তাদের নিরাপত্তা বাহিনীর একজনও নিহত হয়েছেন। কাতার এ হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানি বলেছেন, ইসরাইলি হামলা শান্তি আলোচনার অগ্রগতিকে হুমকির মুখে ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি পুরো বিষয়টি নিয়ে খুবই অখুশি।”
তবে তিনি এটাও জানান, হামাসকে দুর্বল করা জরুরি। যুক্তরাষ্ট্রের ইসরাইল দূত মাইক হাকাবি বলেন, “হামলা যুদ্ধবিরতি আলোচনায় কী প্রভাব ফেলবে, আমরা জানি না। তবে হামাসকে গাজার ভবিষ্যৎ নেতৃত্ব থেকে সরাতে হবে।’ ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি অভিযানে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় ১২০০ ইসরাইলি নিহত ও ২৫১ জন জিম্মি হয়।
এমএস/