দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করার সময় তাদের অনুসরণ ও সতর্ক করেছে। চীন এই অভিযানকে উস্কানিও হিসেবে অভিহিত করেছে।
চীনের পিপলস লিবারেশন আর্মি (ইস্টার্ন থিয়েটার কমান্ড) বলেছে, কানাডিয়ান ফ্রিগেট এবং অস্ট্রেলিয়ান গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার সমস্যা সৃষ্টি করছিল। তাদের মতে, এই পদক্ষেপগুলো ভুল বার্তা দেয় এবং নিরাপত্তার ঝুঁকি বাড়ায়।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র রোববার বলেছেন, যুদ্ধজাহাজ দুটি ৬-৭ সেপ্টেম্বর তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে একটি নিয়মিত অভিযান। এ সময় জাহাজটি কানাডার ফ্রিগেটের সঙ্গে চলাচল করছিল। তিনি আরও জানান, অস্ট্রেলিয়ান জাহাজ ও বিমান নেভিগেশনের স্বাধীনতা প্রয়োগ এবং জাতিসংঘ সমুদ্র আইন রক্ষা চালিয়ে যাবে।
এদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা প্রণালীর কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং নৌ ও বিমান বাহিনী মোতায়েন করে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করে।
তাইওয়ান প্রণালী চীন ও তাইওয়ানকে আলাদা করেছে। যেখানে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর জাহাজও মাঝে মাঝে অতিক্রম করে। চীন প্রণালীটিকে নিজস্ব সামুদ্রিক অঞ্চলের অংশ বলে দাবি করে, যা তাইওয়ান সরকার প্রত্যাখ্যান করে। গত পাঁচ বছরে চীন তাইওয়ানের ওপর সামরিক চাপ বৃদ্ধি করেছে এবং প্রণালীর কাছে যুদ্ধাভ্যাস চালিয়েছে।
এমএস/