দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কামরু হাথিলে ও মমতা ভালোবেসে বিয়ে করেছিলেন। ২০১৫ সালে বিয়ে করেন তারা। বিয়ের সময় কামরু বেকার ছিলেন। স্নাতক পাশ করেও চাকরি পাচ্ছিলেন না। তাই স্বামীকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন মমতা। খরচও তিনি জোগাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু চাকরি পেয়েই কামরু তার স্ত্রীকে ভুলে যান।
এ ঘটনা ঘটেছে ভারতে। তারা দু’জনই ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা। স্বামীর চাকরির পড়াশোনার জন্য গৃহকর্মীর কাজও করেছেন মমতা।
মমতার দাবি, স্বামীর জন্য তিনি মানুষের বাড়িতে বাসন মাজা ও ঘর মোছার কাজ করেছেন। ২০১৯-২০ সালের কমার্শিয়াল ট্যাক্স অফিসার হওয়ার পরীক্ষায় সফল হয় তার স্বামী। মধ্যপ্রদেশের রতলামে চাকরিতে যোগদান করেন তিনি। এরপরই সম্পর্ক ভাঙা শুরু হয়। এক পর্যায়ে কামরু তার স্ত্রী মমতাকে বাবার বাড়িতে চলে যেতে বাধ্য করেন। অন্য এক নারীর সঙ্গে থাকতে শুরু করেন নিজের বাড়িতে। তার (মমতা) সঙ্গে থাকবেন না বলেও জানিয়ে দেন।
২০২১ সালে এ ঘটনার পর মমতা মামলা করেন কামরুর বিরুদ্ধে। সেই সময় আদালতে কামরু স্ত্রীকে মেনে নেন। তাকে মাসে ১২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
মমতা সম্প্রতি অভিযোগ করেন, কামরু তার প্রতিশ্রুতি পালন করেননি।
এ বিষয়ে মমতার আইনজীবী সুরেয়াপ্রকাশ গুপ্ত জানান, এর আগে মামলার শুনানির সময় কামরু আদালতে মেনে নেন, মমতা তার স্ত্রী। তাকে মাসে ১২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রাখেননি। এ মামলার শুনানি আগামী ২২ জুলাই।
সূত্র: আনন্দ বাজার