দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে স্কুল বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (১২ জুলাই) ভোরে উত্তর প্রদেশের গাজিয়াবাদে রাহুল বিহারের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে এ খবর পাওয় গেছে।
পুলিশ জানিয়েছে, বাসটিতে কোনো যাত্রী ছিল না। এটি উল্টো দিক দিয়ে আসছিল। দুর্ঘটনায় নিহতদের সবাই জিপ গাড়ির যাত্রী। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।