দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছেন, আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে পশ্চিমা মিত্রদের উদ্যোগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে জার্মানি অংশ নেবে না।
মঙ্গলবার (২৬ আগস্ট) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত মাসে কার্নি জানিয়েছিলেন, কানাডা সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইতোমধ্যে ফ্রান্স ও ব্রিটেনও একই ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে মের্জ বলেন, 'ফেডারেল সরকারের অবস্থান পরিষ্কার। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মতো শর্ত আমরা পূর্ণ হয়েছে বলে মনে করি না। তাই এ উদ্যোগে জার্মানি যোগ দেবে না। কানাডা বিষয়টি জানে।' এফএইচ/এমএস