দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাস্কায় ঐতিহাসিক বৈঠকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
বৈঠকটিকে শান্তির “সুযোগ” আখ্যা দিয়ে মের্ৎস বলেন, পুতিনকে যুদ্ধবিরতির সব শর্ত তুলে দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে হবে।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেছেন, “লক্ষ্য হওয়া উচিত এমন একটি সম্মেলন যেখানে প্রেসিডেন্ট জেলেনস্কিও অংশ নেবেন। সেখানেই যুদ্ধবিরতি চূড়ান্ত হতে হবে। ইউক্রেনের শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন। ভূখণ্ড-সংক্রান্ত সিদ্ধান্ত শুধুমাত্র ইউক্রেনের জনগণের সম্মতিতেই সম্ভব।”
রাশিয়া এর আগে যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে ইউক্রেনের বিশাল এলাকা ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে এসেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের মাধ্যমে যুদ্ধ শুরু হয়।
ট্রাম্প-পুতিন বৈঠক ঘিরে ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন। যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। তবুও ইউরোপের আশঙ্কা, সাবেক কেজিবি এজেন্ট পুতিন ট্রাম্পকে তার শর্তে যুদ্ধের সমাধানের দিকে ফের টেনে নিতে পারেন।
মের্ৎস বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এখন শান্তির পথে বড় পদক্ষেপ নিতে পারেন। এই উদ্যোগ ও গত কয়েক দিনের ঘনিষ্ঠ সমন্বয়ের জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।”
এফএইচ/এমএস