দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলার ঘটনা অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
সোমবার (১০ জুলাই) এ ঘটনা ঘটে। খবর: বিবিসি, আল জাজিরা, রয়টার্সের।
জানা গেছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু’জন অভিভাবক এবং বাকি তিনজন শিক্ষার্থী। এই ঘটনায় ২৫ বছর বয়সী এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
অবশ্য হামলায় হতাহতদের সম্পর্কে কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। তবে এটিকে ইচ্ছাকৃত হামলা বলে জানানো হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। আর সকাল ৮টায় ওই ব্যক্তিকে আটক করা হয়।