দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তাইওয়ানের উপকূলীয় এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
স্থানীয় সময় রোববার (৯ জুলাই) ভোররাত ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। খবর রয়টার্সের।
জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এ তথ্য জানিয়েছে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। তাৎক্ষণিকভাব ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারিরও খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন ভবনে ধস ও ট্রেন লাইনচ্যুতসহ বেশ কিছু ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল দেশটি।