দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসিম মুনির। সফরে তিনি দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে তীব্র হুমকি দেন অসিম মুনির। তিনি বলেছেন, পাকিস্তানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, তবে শুধু পাকিস্তানই নয়, পুরো বিশ্বের অর্ধেককে ধ্বংস করে তারা নিজেদের ধ্বংস ডেকে আনবে। এ বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত এ অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দেন।
তার ভাষায়, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা ধ্বংসের পথে, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককেও ধসিয়ে নেব।’
চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয়। এর আগে এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত এবং হুমকি দেয়, সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রে আয়োজিত অনুষ্ঠানে অসিম মুনির বলেন, ‘সিন্ধু নদীতে ভারত বাঁধ নির্মাণের জন্য তারা অপেক্ষা করব। যখনই বাঁধটি সম্পন্ন হবে, ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।’
১৯৬০-এর দশকে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া সিন্ধু নদ চুক্তির আওতায় সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পাওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের।
/অ