দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির মিলান শহরের একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৮ জন।
শুক্রবার (৭ জুলাই) দেশটির জরুরি পরিষেবা বিভাগ এ খবর নিশ্চিত করেছে। খবর: রয়টার্স ও হিন্দুস্তান টাইমসের
জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে দক্ষিণপূর্বের কোরভেটো এলাকার ওই বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগে।
ইতালির জাতীয় দমকল পরিষেবার মুখপাত্র লুকা সারি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং কি আগুন লেগেছে তার তদন্ত শুরু হয়েছে।
এদিকে আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি তিন জনের অবস্থা গুরুতর। ১৫ জনের অবস্থা জটিল, তবে তাদের প্রাণ যাওয়ার ঝুঁকি নেই।
মিলানের মেয়র জিউসেপ্পে বলেছেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেলেও ধোঁয়া বৃদ্ধাশ্রমের অনেক বাসিন্দাকে অসুস্থ করে দেয়।