দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জেনিনের পর এবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ (বুধবার) সকালের দিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পর এ হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।
বুধবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরের কাছে ইসরায়েলি বিমান বাহিনী একটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। শহরের বিভিন্ন স্থানে অন্তত তিনটি বিমান হামলা চালানো হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, সোমবার ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ভারী অস্ত্রসস্ত্রসহ ১ হাজারের বেশি সেনা আসে। তখন চালানো হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলি সেনার। ইতোমধ্যে জেনিন ছেড়ে চলে গেছে ইসরায়েলি সেনারা।