দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওই ভবনের বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১২ জুলাই) ভারতয়ি গণমাধ্যম এনডিটিভি সূত্রে এ খবর জানা যায়।
বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কীভাবে ভবনটি ধসে পড়ল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।
বার্তাসংস্থা এএনআইকে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, “আমরা সকাল ৭টার দিকে ভবন ধসের খবর পাই। একাধিক দল কাজ করছে। যারমধ্যে সাতটি ফায়ার টেন্ডার রয়েছে। পরবর্তীতে আরও তথ্য জানা যাবে।”
এখন পর্যন্ত চারজনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আরও অন্তত তিনজন এটির ধ্বংসস্তূপে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংখ্যাটি আরও বেশিও হতে পারে।
এফএইচ/