দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছেন।
এ খবর জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি।
জানা গেছে, মঙ্গলবার (৪ জুলাই) মধ্য ও দক্ষিণ-পশ্চিম চীনে বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগের সতর্কতা জারি করা হয়। এর পরেই বৃষ্টিপাতের কারণে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। ইতোমধ্যে ৮৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আদেশ দিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিতের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
এ বিষয়ে প্রতিবেশী সিচুয়ান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে ভারী বৃষ্টিপাতের কারণে ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।