দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাগনার বিদ্রোহের সময় সমর্থন দেওয়ায় চীন ও ভারতের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। মস্কোর ক্রেমলিন থেকে ভিডিও কনফারেন্সে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। সেখানেই এ ধন্যবাদ জানান পুতিন।
মঙ্গলবার (৪ জুলাই) এই সম্মেলনে যোগ দেন তিনি। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
সম্মেলনে রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের বাহিনী ভাগনার গ্রুপের বিদ্রোহ নিয়ে পুতিন বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে রাশিয়ার জনগণ এখন বেশি ঐক্যবদ্ধ। সশস্ত্র বিদ্রোহের চেষ্টার বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তোলার মধ্য দিয়ে রাশিয়ার পুরো রাজনৈতিক পরিমণ্ডল ও সমাজ পিতৃভূমির ভাগ্যের বিষয়ে সংহতি ও উচ্চ মাত্রায় দায়িত্বশীলতা দেখিয়েছে। দু’সপ্তাহ আগের ভাগনার বিদ্রোহের সময় সমর্থন দেওয়ায় চীন ও ভারতের নেতাদের ধন্যবাদ জানাচ্ছি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংও অংশ নেন।
সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য হিসেবে আছে- চীন, ভারত, কাজাখস্থান, কিরগিজস্থান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। এর বাইরে এই সংস্থার পর্যবেক্ষক মর্যাদায় রয়েছে বেলারুশ, মঙ্গোলিয়া ও ইরান।
প্রসঙ্গত, ভাগনার বিদ্রোহের পর এ প্রথম কোনো আন্তর্জাতিক ফোরামে অংশ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।