দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং বলেছেন, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগে ইসরায়েলের ‘যত দ্রুত সম্ভব অস্ত্র বিরতি ঘোষণা করা উচিত’।
নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফু কং বলেন, ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে, যার ফলাফল ‘বিপর্যয়কর হতে পারে’।
চীনের দূত আরও বলেন, পারমাণবিক ইস্যুটি অবশ্যই ‘সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা’ প্রয়োজন।
এদিকে ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতকে এক বিপজ্জনক মুহূর্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, ইরান, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধানের সঙ্গে বৈঠকে তারা সবাই চলমান আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
জেনেভায় অনুষ্ঠিত বৈঠক শেষে ল্যামি সাংবাদিকদের বলেন, এটি এক বিপজ্জনক মুহূর্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-এই সংঘাত যাতে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ইউরোপীয় নেতারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না।
কে