দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে তেহরান, শিরাজ, তাবরিজ, মাশহাদ, কোম, গিলান, ইয়াজদ, ইস্পাহানসহ ইরানের বিভিন্ন শহরে বড় বিক্ষোভ হয়।
গতকাল (শুক্রবার) ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতে মহাসড়কে নামেন লাখ লাখ মানুষ।
তেহরান বিশ্ববিদ্যালয়ে পবিত্র জুমার নামাজের পর বড় জমায়েত হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা।
আল-জাজিরার খবরে বলা হয়, তেহরানে পবিত্র জুমার নামাজের পর ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশাল মিছিল করা হয়। এ মিছিলে অংশ নেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেই মোশেইনি, ইসলামি বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফরিসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার।
ইরানের সমর্থনে গতকাল ইরাকেও বড় সমাবেশ হয়েছে। জুমার নামাজের পর রাজধানী বাগদাদের সদর এলাকায় জড়ো হন হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দিতে শোনা যায়। এ ছাড়া গতকাল লেবানন, ইয়েমেন, তুরস্ক, সিরিয়া ও পাকিস্তানে ইরানের প্রতি সংহতি জানিয়ে এবং দেশটিতে ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
কে