দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাতলা প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড। শনিবার (১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে দেশটিতে। এর আগে সেখানে মোটা প্লাস্টিকের ব্যাগও নিষিদ্ধ করা হয়।
দেশটিতে এখন থেকে কাঁচা বাজার, ফলমূল, শাকসবজি বা যে কোনো ধরণের খাদ্য দ্রব্য বহনের জন্য পাতলা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না।
সোমবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
জানা গেছে, ২০১৯ সালে দেশটিতে প্লাস্টিকের মোটা ব্যাগ নিষিদ্ধ করা হয়। এরপর থেকে বেশিরভাগ লোক নিজস্ব ব্যাগ নিয়ে বাজার করতে যান। সাম্প্রতিক সময়ে বিশ্বের অনেক দেশ প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করেছে বা এর ওপর ফি ধার্য করেছে।
পরিবেশমন্ত্রী রাচেল ব্রুকিং বলেছেন, নিউজিল্যান্ড অনেক বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে। ২০১৯ সালে প্লাস্টিকের মোটা ব্যাগের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। এরপর থেকে এ পর্যন্ত এক বিলিয়নেরও বেশি ব্যাগ ব্যবহার রোধ করা সম্ভব হয়েছে।
নতুন পদক্ষেপটি প্রতি বছর ১৫০ মিলিয়ন প্লাস্টিকের ব্যাগ ব্যবহার রোধ করবে। এমনটি আশা করছে কর্তৃপক্ষ।