দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলের হামলায় নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জানা গেছে, সারারাত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে বিমান হামলা এবং বিভিন্ন স্থানে অভিযানও চালিয়েছে তারা। অভিযান ও হামলায় এখন পর্যন্ত ৯ ফিলিস্তিনির নিহত হয়েছেন। এরমধ্যে আটজন জেনিন শহরের এবং অপর একজন রামাল্লাহ শহরের কাছে নিহত হন।
জেনিনের মানবাধিকার বিষয়ক আইনজীবী এবং গবেষক মোহাম্মদ কামানজি বলেন, শহর এবং শরণার্থী শিবিরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী এখানে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। তারা বিমান হামলা অব্যাহত রেখেছে।
নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু-কিশোর রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অর্ধশতাধিক মানুষ এসব হামলায় আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা জেনিন শহরে সন্ত্রাসীদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার (৩ জুলাই) ভোরে জেনিন শহরে কমপক্ষে ১০ বার বিমান হামলা চালানো হয়। সেখানকার ভবনগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
প্রসঙ্গত, ২১ জুন ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার আগে, ১৯ জুন জেনিনের ওপর হেলিকপ্টার থেকে চালানো হামলায় সাতজন নিহত হন এবং আহত হয়েছেন ১০০-র বেশি মানুষ।