দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের সামরিক অভিযানে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।
এ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেন সালামিও নিহত হয়েছেন।
এছাড়াও প্রাণ হারিয়েছেন, খতম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গোলামালী রশিদ।
হামলায় নিহত হয়েছেন পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি।
ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত আরেক পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচিও প্রাণ দিয়েছেন ইসরায়েলের এই হামলায়।
/অ