দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজা উপত্যকায় গতকাল (সোমবার) দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়। মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক নামে এই সেনা নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে। তাকে লক্ষ্য করে অন্য সেনারা ‘ভুলক্রমে’ গুলি করে।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর তথ্য অনুযায়ী, গতকাল উত্তর গাজায় এই দখলদারের মৃত্যু হয়। ওই সময় সেখানে কমব্যাট ইঞ্জিনিয়ার্সরা ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের অধীনে কাজ করছিল। তারা একটি সুড়ঙ্গ ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল। এর অংশ হিসেবে এটির নকশা অঙ্কন করা হচ্ছিল। তিনি এ দলের অংশ ছিলেন। ওই সময় সেখানে সেনাবাহিনীর অপর একটি কোম্পানি এলাকাটির নিরাপত্তা নিশ্চিতের কাজ করছিল। কোম্পানিটি সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই দখলদার সেনা সুড়ঙ্গটির পাশে ছিল। গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে তার মৃত্যু হয়।
মৃত্যুর প্রাথমিক কারণ উদঘাটন করে এটি তার পরিবারকে জানানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী।
/অ