দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের বিরুদ্ধে গুপ্তচরভিত্তির অভিযোগে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রার বাবা এবার নতুন তথ্য দিয়েছেন। তিনি বলেন, প্রতিবেশী দেশ পাকিস্তানে মেয়ের ভ্রমণ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। সূত্র: এনডিটিভি।
সংবাদ সংস্থা এএনআইকে হারিশ মালতোত্রা বলেন, তিনি জানতেন না তার মেয়ে জ্যোতির ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে।
জ্যোতি মালহোত্রা হরিয়ানার বাসিন্দা, তিনি ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। চ্যানেলে ৪ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। পাকিস্তানের কাছে ভারতীয় সেনাবাহিনীর তথ্য পাচারের অভিযোগে গত সপ্তাহে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় পুলিশ জানিয়েছে, ৩৩ বছর বয়সী জ্যোতি পাকিস্তানের হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দেশটিতে ভ্রমণ করেন।
তার বাবা আরও বলেন, মেয়ে দিল্লি যাওয়ার কথা বলেন। এর বেশি কিছু সে জানায়নি। তবে তার মেয়ের পাকিস্তানে ভিডিও ধারণ করতে যাওয়া নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন, সেখান থেকে তিনি সরে এসেছেন। তার মেয়ে বাড়িতে ভিডিও বানাতো বলেও জানান তিনি।
জ্যোতি তার ইউটিউব চ্যানেলে ৪৫০টি বেশি ভিডিও আপলোড করেছে। সেখানে কিছু ভিডিওতে পাকিস্তানে ভ্রমণের চিত্র দেখা গেছে।
হারিশ মালহোত্রা বলেন, করোনা মহামারির আগে তার মেয়ে দিল্লিতে চাকরি করত। পরবর্তীতে করোনা মহামারি শুরু হলে সে চাকরি ছেড়ে দেয়।
ভারতীয় পুলিশ জানিয়েছে, জ্যোতি ২২ এপ্রিল পেহেলগামে হামলার আগেই পাকিস্তান ভ্রমণ করেন। হিসার পুলিশ পরিদর্শক শশাঙ্ক কুমার শায়ান রোববার সাংবাদিকদের বলেন, ওই হামলার সঙ্গে তার কোনো যোগসূত্র আছে কিনা পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, পাকিস্তানের গোয়েন্দা বাহিনী এই ইউটিউবার নারীকে সম্পদ হিসেবে গড়ে তুলেছে। এছাড়া সে পাকিস্তানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সঙ্গেও অভিযুক্ত।
পাকিস্তানের বিরুদ্ধে গুপ্তচরভিত্তির অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে ভারত। যার মধ্যে জ্যোতি মালহোত্রাও রয়েছেন।
আরএ