দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিগত সহিংসতায় বিপর্যস্ত ভারতের মণিপুর রাজ্যে সফরে যাওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়ি আটকে দেয় স্থানীয় পুলিশ। এ ঘটনায় বিক্ষোভ করেছেন স্থানীয় কংগ্রসের সমর্থক ও নেতাকর্মীরা। এ ছাড়া এর তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেসসহ ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দল। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুন) জাতিগত সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজ্যের অন্যতম জেলা চূড়াচাঁদপুর পরিদর্শনে যাচ্ছিলেন রাহুল। এ সময় রাজ্যটির রাজধানী ইমফাল থেকে ২০ কিলোমিটার দূরে বিষ্ণুপুরে পৌঁছালে পুলিশ তাকে আটকে দেয়।
বিষ্ণুপুর জেলার পুলিশ সুপার হেইসনাম বলরাম বলেন, দুপক্ষের সন্ত্রাসীরাই রাহুল গান্ধীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর আক্রমণ করে পারে। বিশেষত যখন তিনি স্থানীয় পার্লামেন্ট সদস্যদের সঙ্গে নিয়ে দিল্লি থেকে এখানে এসেছেন। আমরা তার নিরাপত্তা দেয়ার চেষ্টা করছি। আর নিরাপত্তার স্বার্থেই রাহুলকে যেতে দিতে পারছি না। রাহুল গান্ধীর গাড়িবহর আটকে দেয়ার ঘটনাকে অগ্রহণযোগ্য এবং ভারতের গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধকে ধ্বংস করে দেবে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। এ ছাড়া রাহুল গান্ধীকে পথে বাধা দেয়ায় কংগ্রেস সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে তারা। চলতি বছরের মে মাস থেকে মণিপুর রাজ্যে মেইতেই ও কুকি আদিবাসী গোষ্ঠীদের মধ্যে সংঘর্ষ বলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রাজ্যটিতে সফর করেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। কয়েক দফা শান্তি আলোচনার পরও পুরোপুরি বন্ধ করা যায়নি বিজেপি শাসিত মণিপুরের জাতিগত সংঘাত। এতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৮০ জন আর ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন রাজ্যের প্রায় ৪০ হাজার বাসিন্দা।