দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর গাড়িবহরটি থেমে যায় বলে জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার কর্তৃপক্ষ।
এতে জানানো হয়, গাড়িবহরটি সম্ভবত একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। দুর্ঘটনার পর নেতানিয়াহুকে সরাসরি সংঘর্ষের মুখে পড়া গাড়ি থেকে দূরে সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জেরুজালেমে নেতানিয়াহুর অফিসের কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে এ দুর্ঘটনায় নেতানিয়াহু আহত হননি বলেও কর্তৃপক্ষ উল্লেখ করেছে।
প্রতিবেদন তথ্যমতে, এদিন নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের জবাব দিতে তেল আবিব জেলা আদালতে ২৭তম বারের মতো হাজির হন নেতানিয়াহু। ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর অভিযোগের শুনানির জন্য আদালত সপ্তাহে দু’বার ডাকে। নেতানিয়াহুর শুনানি আগামী ৭ মে শেষ হওয়ার কথা রয়েছে।
/অ