• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

রাশিয়ায় ‘গৃহযুদ্ধ’থামিয়েছেন সেনারা, বললেন পুতিন

দেশ টিভি ডেস্ক
  ২৭ জুন ২০২৩, ২২:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর প্রধান সহযোগী ওয়াগনারের সাম্প্রতিক বিদ্রোহে রাশিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। রাশিয়ার সেনারা কার্যত সে গৃহযুদ্ধ থামিয়ে দিয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) ক্রেমলিনে সেনাদের এক জমায়েতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন। এ সময় বিদ্রোহ ঠেকাতে গিয়ে নিহত পাইলটদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন থাকা সেনাদের পাশাপাশি ন্যাশনাল গার্ড ও ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্য করে পুতিন বলেন, ‘আপনারা কার্যত গৃহযুদ্ধ থামিয়ে দিয়েছেন।’

ক্রেমলিনের ক্যাথেড্রাল স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে লালগালিচায় দাঁড়িয়ে বক্তব্য দেন পুতিন। সামনে ছিল বিভিন্ন বাহিনীর পোশাকধারী সদস্যরা। পেছনে রাশিয়ার পতাকা ও বেয়নেট হাতে দাঁড়িয়েছিলেন সেনাদের কয়েকজন।

বিদ্রোহের পর পুতিন বেশ কয়েকবার বক্তব্য দিয়েছেন। দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা পুতিনের জন্য এ বিদ্রোহ ছিল সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি।

পুতিন বলেন, রাশিয়ার জনগণ ও সামরিক বাহিনীতে যোগদানের সময় যে শপথ নিয়েছেন, তার প্রতি আপনারা নিজেদের আনুগত্য প্রমাণ করেছেন। মাতৃভূমির ভাগ্য ও এর ভবিষ্যতের প্রতি আপনার দায়িত্বশীলতা দেখিয়েছেন।’

এই বিদ্রোহ মোকাবিলা করতে গিয়ে কয়েকজন পাইলটের মৃত্যু হয়। তবে কতজন পাইলট নিহত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি। তাদের স্মরণে মঙ্গলবার অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুতিন বলেন, ‘বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে আমাদের সশস্ত্র কমরেড, পাইলটরা নিহত হয়েছেন। তাঁরা মাথানত করেননি এবং সম্মানজনকভাবে অর্পিত নির্দেশনা ও সামরিক দায়িত্ব পালন করেছেন।’

মস্কো অভিমুখে যাত্রা করা ওয়াগনার বিদ্রোহীরা জনগণ ও সেনাবাহিনীর সমর্থন পায়নি জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘বিদ্রোহে জড়ানো লোকজন দেখেছে সেনাবাহিনী ও দেশের জনগণ তাদের সঙ্গে নেই।’

ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন বিদ্রোহ ঘোষণা করে গত শনিবার তাঁর বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা করেছিলেন।

পরে বেলারুশের মধ্যস্থতায় তিনি এই অভিযাত্রা বন্ধ করেন। সমঝোতায় বলা হয়, প্রিগোশিন বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের কারণে আনা অভিযোগ প্রত্যাহার হবে।

বিদ্রোহ থেকে সরে আসার পর সোমবার প্রথমবারের মতো অডিও বার্তা দেন প্রিগোশিন। এতে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তার বাহিনী।

এই বিদ্রোহের পর পুতিন সোমবার প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির (পিএমসি) যোদ্ধাদের সামনে তিনটি বিকল্প দেন।

  • রাশিয়া
  • প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
  • গৃহযুদ্ধ
  • রোশিয়া সেনাবািহিনী
  • হাসপাতালে ভর্তি ৯০৮ রোগী
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩০
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩০
বাংলাদেশে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে আসিনি: রুশ রাষ্ট্রদূত
বাংলাদেশে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে আসিনি: রুশ রাষ্ট্রদূত
বাংলাদেশে আরব বসন্তের সম্ভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে আরব বসন্তের সম্ভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।