• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ওয়াগনার সেনাদের ভবিষ্যত জানালেন পুতিন

দেশ টিভি ডেস্ক
  ২৭ জুন ২০২৩, ১৬:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বিদ্রোহের পর ওয়াগনার সেনাদের ভবিষ্যত নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসাথে বিদ্রোহে অংশ নেওয়া বেশিরভাগ সেনাদের 'দেশপ্রেমিক' হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পুতিন বলেন, ওয়াগনার বিদ্রোহের কুশীলবরা সেনাদের অন্ধকারে রেখেছিল এবং অস্ত্র হাতে সেনাদের নিজেদের ভাইদের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করেছিল। অথচ এই সেনারাই দেশের জন্য ও দেশের ভবিষ্যতের জন্য তাদের ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে।

পুতিনের প্রস্তাব মতে, মস্কোর বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেওয়া ওয়াগনার সেনারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা অন্য নিরাপত্তা এজেন্সির সাথে চুক্তি করে যোগদান করতে পারবেন। অন্যদিকে বাকি সেনারা চাইলে রাশিয়ায় তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন। অথবা কেউ যদি রাশিয়ায় ফিরতে না চায় তবে প্রতিবেশী মিত্র দেশ বেলারুশেও চলে যেতে পারবেন।

সোমবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন এসব প্রস্তাবের কথা জানান।

ভাষণে পুতিন বলেন, ওয়াগনার গ্রুপের যোদ্ধা এবং কমান্ডারদের বেশিরভাগই রাশিয়ান দেশপ্রেমিক। তারা রাশিয়ার প্রতি ও জনগণের প্রতি নিবেদিত। যুদ্ধক্ষেত্রে সাহসিকতা প্রদর্শনের মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে।

পুতিন আরও বলেন, ওয়াগনার বিদ্রোহের কুশীলবরা সেনাদের অন্ধকারে রেখেছিল এবং অস্ত্র হাতে সেনাদের নিজেদের ভাইদের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করেছিল। অথচ এই সেনারাই দেশের জন্য ও দেশের ভবিষ্যতের জন্য তাদের ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে।

তবে শেষ সময়ে বিদ্রোহের সিদ্ধান্ত থেকে সরে আসায় ও নিজেদের মধ্যে রক্তপাত এড়ানোয় পুতিন ওয়াগনার সেনা ও কমান্ডারদেরকে ধন্যবাদ জানিয়েছেন। একইসাথে বিদ্রোহের সময় ওয়াগনার গ্রুপকে বিচারের আওতায় না আনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তিনি তা রক্ষা করবেন বলেও ভাষণে জানিয়েছেন।

গত শুক্রবার ওয়াগনার বস প্রিগোজিনের নেতৃত্বে বিদ্রোহ করে বসে মার্সেনারি গ্রুপটির সৈন্যরা। বিদ্রোহী সেনারা ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের রুশ শহর রোস্তভে অবস্থিত দক্ষিণ রাশিয়ার সামরিক দপ্তর দখল করে নেয়।

একইসাথে বিদ্রোহের অংশ হিসেবে রুশ শীর্ষ সামরিক নেতৃত্বের পতন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করে গ্রুপটির একটি বহর মস্কো অভিমুখে রওনা হয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, মস্কো থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে এলেটস শহরে প্রিগোজিনের বাহিনীর সামরিক বহরকে দেখা গিয়েছিল।

অন্যদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়াগনার গ্রুপের 'সশস্ত্র বিদ্রোহের প্রচেষ্টা'কে 'বিশ্বাসঘাতকতা' ও জাতির জন্য 'হুমকিস্বরূপ' বলে আখ্যা দিয়েছিলেন পুতিন। ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনসহ এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছিলেন তিনি।

তবে গত শনিবার দ্রুত পট পরিবর্তন হতে থাকে। রুশ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় এক চুক্তির অধীনে বিদ্রোহের সিদ্ধান্ত থেকে সরে আসে ওয়াগনার গ্রুপ। একইসাথে রক্তক্ষয় এড়াতে মস্কোর দিকে এগোনো বন্ধ করে নিজেদের ঘাঁটিসমূহে ফিরে যেতে রাজি হয় মার্সেনারি বাহিনীটির প্রধান প্রিগোজিন।

বিদ্রোহ বন্ধের শর্তে করা ঐ চুক্তিতে বলা হয়, 'সশস্ত্র বিদ্রোহের প্ররোচনা' দেওয়ার অভিযোগে প্রিগোজিনের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। প্রিগোজিন রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যাবেন। আর অন্যদিকে ওয়াগনার যোদ্ধারা, যারা বিদ্রোহে যোগ দিয়েছিলেন, তারাও কোনো শাস্তি বা পদক্ষেপের মুখোমুখি হবেন না বলে চুক্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয়। কারণ এর আগে তারা রাশিয়ার হয়ে কাজ করেছেন। সেই কাজ ও পরিষেবার স্বীকৃতিস্বরূপ তাদেরকে এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন।

  • রাশিয়া
  • প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
  • ওয়াগনার সৈন্য
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩০
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩০
বাংলাদেশে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে আসিনি: রুশ রাষ্ট্রদূত
বাংলাদেশে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে আসিনি: রুশ রাষ্ট্রদূত
বাংলাদেশে আরব বসন্তের সম্ভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে আরব বসন্তের সম্ভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।