দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনিদের সঙ্গে ‘অটল সংহতি’ প্রকাশ করে মালদ্বীপ মঙ্গলবার (১৫ এপ্রিল) ইসরায়েলি নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
এএফপি এর এক প্রতিবেদনের তথ্যমতে, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পার্লামেন্টে আইনটি পাস হওয়ার পর তাৎক্ষণিকভাবে অনুমোদন করেন।
এদিকে প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘এই অনুমোদনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা ও গণহত্যার জবাবে সরকারের দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিলিস্তিনিদের ন্যায়্য অধিকারের প্রতি মালদ্বীপ তার অটল সংহতি পুনর্ব্যক্ত করছে।’
মুইজ্জুর কার্যালয়ের একজন মুখপাত্র এএফপিকে জানান, নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
১৯৯০-এর দশকের শুরুর দিকে মালদ্বীপ ইসরায়েলি পর্যটকদের ওপর আগের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ২০১০ সালে কিছু সময়ের জন্য দু’দেশের সম্পর্ক পুনঃস্থাপনের পদক্ষেপ নেয়।
তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মালদ্বীপের বিরোধী দলগুলো ও সরকারের শরিকরা ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করার দাবিতে চাপ দিয়ে আসছিল।
তবে এর আগেই ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল।
/অ