দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাপ্তাই হ্রদে মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আগামী ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় মাছের নিরাপদ প্রজনন, বংশবৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসন জানায়, নিষেধাজ্ঞা কার্যকর করতে নৌ ও সড়কপথে প্রচারণা চালানো হবে, যাতে সবাই বিষয়টি সম্পর্কে অবগত থাকে। পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন ও বংশবৃদ্ধির স্বার্থে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে।
সভায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), নৌ পুলিশ, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএস/