দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার ভাড়াটে হিসেবে ইউক্রেনে যুদ্ধরত বেসরকারি সামরিক বাহিনী ভাগনার বিদ্রোহকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ওয়াগনার এমন পদক্ষেপ জনগণের ‘পিঠে ছুরিকাঘাত’।
শনিবার মস্কোতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের
ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনর নাম উল্লেখ না করে পুতিন বলেন, কারও কারও উচ্চাকাঙ্ক্ষা তাদের গভীর রাষ্ট্রদ্রোহীতার দিকে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে। যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের শাস্তি পেতে হবে। মস্কো ও অন্য বেশ কয়েকটি শহরে এখন সন্ত্রাসবিরোধী শাসন জারি রয়েছে বলেও জানান রুশ প্রেসিডেন্ট।
শুক্রবার ওয়াগনার গ্রুপ জানায়, তাদের ক্যাম্পে হামলা চালিয়ে বিপুল সংখ্যক সদস্যকে হত্যা করেছে রাশিয়ার সামরিক বাহিনী। একইসঙ্গে প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তিনি জানান, রুশ সামরিক বাহিনীর কর্মকর্তাদের শিক্ষা দিতে তার বাহিনী ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ায় ঢুকেছে।
অন্যদিকে ওয়াগনার প্রধানের এমন অবস্থানের পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ দিয়ে ফৌজদারি মামলা করেছে। ইয়েভগেনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং এ মামলায় তদন্তও শুরু হয়েছে।