• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ, সমালোচনার মুখে ম্যাক্রোঁ

দেশ টিভি ডেস্ক
  ২০ জুন ২০২৩, ১৩:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফ্রান্সের ঘরোয়া রাগবি লিগের চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। শনিবার (১৭ জুন) ড্রেসিংরুমে শিরোপাজয়ী ওই দলের সঙ্গে আনন্দ উদযাপনে অংশ নিয়ে এমন কাণ্ড ঘটান তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার দেশটির রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে টুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেন ম্যাক্রোঁ।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট। সেখানেই টুলুস রাগবি দলের সদস্যদের সঙ্গে শিরোপা জয়ের আনন্দ উদ্‌যাপনে অংশ নেন তিনি। ওই সময়েরই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ও ফ্রান্সের টেলিভিশনেও প্রচারিত হয়।

ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁর হাতে একটি বিয়ারের বোতল। বোতলটি তুলে ধরে চিয়ার্স করেন তিনি। তারপর মাত্র ১৭ সেকেন্ডে বোতলের সব বিয়ার শেষ করে ফেলেন। তার এমন পারদর্শিতায় উল্লাস ও উচ্ছ্বাস প্রকাশ করেন টুলুস রাগবি দলের সদস্যরা।

ম্যাক্রোঁ একজন ক্রীড়া অনুরাগী হিসেবে পরিচিত। ফরাসি ফুটবল দলের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে তাকে বিশ্ব ভ্রমণ করতে দেখা গেছে। সুতরাং ফরাসি ক্রীড়া দলের ড্রেসিংরুমে যাওয়াটা তার জন্য নতুন কিছু নয়। তবে এভাবে বিয়ার পান করায় তার বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

দেশটির গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইট করে বলেছেন, রাজনৈতিক নেতৃত্বে থাকা বিষাক্ত পৌরুষের উদাহরণ এই ভিডিও।

জবাবে দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন, এটা এর বেশি কিছু নয়।

ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের বার্নার্ড বাসেট সোমবার (১৯ জুন) একটি গণমাধ্যমকে বলেন, সমাজে স্বাস্থ্যগত আচরণের উদাহরণ স্থাপনের ক্ষেত্রে একজন রোল মডেল হিসেবে প্রেসিডেন্টের দায়দায়িত্ব রয়েছে। তিনি প্রকাশ্যে এমন কোনো কাজ করতে পারেন না, যার বিরূপ প্রভাব সমাজে পড়তে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

  • ফ্রান্স
  • প্রেসিডেন্ট
  • সেকেন্ড
  • বিয়ার
  • সমালোচনা
  • উদযাপন
এ সম্পর্কিত আরও খবর
উচ্ছৃঙ্খলতা পরিহার করে নববর্ষ উদযাপনের আহ্বান
উচ্ছৃঙ্খলতা পরিহার করে নববর্ষ উদযাপনের আহ্বান
ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ডিএমপির নির্দেশনা
ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ডিএমপির নির্দেশনা
প্রেসিডেন্ট নির্বাচনে আরও এক অঙ্গরাজ্যে অযোগ্য ট্রাম্প
প্রেসিডেন্ট নির্বাচনে আরও এক অঙ্গরাজ্যে অযোগ্য ট্রাম্প
রংপুরে নানা আয়োজনে বড়দিন উদযাপন
রংপুরে নানা আয়োজনে বড়দিন উদযাপন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।