• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

প্রেসিডেন্ট নির্বাচনে আরও এক অঙ্গরাজ্যে অযোগ্য ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপদ যেন কাটছেই না। কলোরাডোর এবার মেইন অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে তাকে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে। খবর-রয়টার্স।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিদ্রোহ সংক্রান্ত একটি ধারা ব্যবহার করে তাকে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছেন অঙ্গরাজ্যের প্রধান নির্বাচনি কর্মকর্তা। এর আগে, কলোরাডোতে তার বিরুদ্ধে সংবিধানের একই ধারা ব্যবহার করা হয়।

ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করা প্রসঙ্গে মেইনে অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট শিনা বেলোস বলেন, জনগণের আবেদনের ভিত্তিতেই মেইনের নির্বাচন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

মূলত ২০২১ সালে ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্পের বিরোধীপক্ষ ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সেক্রেটারি অব স্টেট শিনা বেলোস বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে ভোটারদের মধ্যে জালিয়াতির মিথ্যা দাবি ছড়িয়ে দিয়ে একটি বিদ্রোহে উসকানি দিয়েছিলেন এবং সমর্থকদের ক্যাপিটল হিলে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন।

বেলোস তার রায়ে লিখেছেন, মার্কিন সংবিধান আমাদের সরকার ব্যবস্থার মূলভিত্তির ওপর আক্রমণ সহ্য করে না।

তিনি আরও বলেন, আমি যেনতেনভাবে এই সিদ্ধান্ত নিইনি। আমি মনে করি, আমাদের সংবিধানের চতুর্দশ সংশোধনীর তৃতীয় ধারার ওপর ভিত্তি করে কোনো সেক্রেটারি অব স্টেট (অঙ্গরাজ্যের) কখনো সাবেক কোনো প্রেসিডেন্টকে নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করেনি। কিন্তু আমি এটাও মনে করি, এর আগেও কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী বিদ্রোহে লিপ্ত হননি।

যুক্তরাষ্ট্রের আইন অনুসারে অঙ্গরাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করা যাবে। তবে আদালত এই রায় স্থগিত না করলে এই অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। তবে তার নির্বাচনি প্রচারণা কমিটি জানিয়েছে, তারা এই ‘নৃশংস’ সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত আপিল করবে।

এর আগে, ১৯ ডিসেম্বর কলোরাডো সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে নির্দেশ দেন যে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেবারই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর ধারা-৩ প্রয়োগ করে তাকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুপযোগী ঘোষণা করা হয়।

ডিপি/

  • অযোগ্য
  • ট্রাম্প
  • প্রেসিডেন্ট নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
কলোরাডোয় ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা
কলোরাডোয় ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা
প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন পুতিন
প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন পুতিন
দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অযোগ্য:  হাইকোর্ট
দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অযোগ্য: হাইকোর্ট
ট্রাম্পকে সামলাতে পারেন না, আমাদের পারবেন কিভাবে: কাদের
ট্রাম্পকে সামলাতে পারেন না, আমাদের পারবেন কিভাবে: কাদের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।