দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে, ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। খবর সিএনএন’র।
রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনে একটি অনুষ্ঠানের পর শুক্রবার (৮ ডিসেম্বর) এ ঘোষণা দেন পুতিন। তবে পুতিনের প্রার্থী হওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতিতে প্রকাশ করেনি ক্রেমলিন।
আগামী বছরের ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে পঞ্চম দফায় প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়বেন পুতিন। যদি এই নির্বাচনে পুতিন জয়ী হন, তাহলে দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।
আসন্ন নির্বাচনে এই প্রথম ইউক্রেনের অধিকৃত দোনেতস্ক, লুহানস্ক, ঝাপোরিঝঝিয়া ও খেরসনের বাসিন্দারা ভোট দেবে। চলমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সময় এই অঞ্চলগুলো দখল করে মস্কো।
এর আগে অধিকৃত এই অঞ্চলগুলোতে রাশিয়ার কর্মকর্তাদের মদদে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তখন আন্তর্জাতিক সম্প্রদায় এর নিন্দা জানিয়েছিল।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত রয়েছেন পুতিন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে মাঝে এক দফায় প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি।
এইউ