দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উত্তর প্রদেশে মহা কুম্ভ মেলায় (গ্রেট পিচার ফেস্টিভ্যালে) পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে কয়েক লাখ মানুষ পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ড্রোন ফুটেজে দেখা গেছে, লাখ লাখ ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে ভোরের অন্ধকারে মহাকুম্ভমেলার সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নানের জন্য নদীর তীরে জড়ো হচ্ছেন।
পদদলিত হওয়ার পরের ভিডিও এবং ছবিতে দেখা গেছে, মৃতদেহগুলো স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাটিতে বসে লোকজন কাঁদছেন। এ সময় নেখানে জামাকাপড়, জুতা, কম্বল এবং ব্যাকপ্যাক মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং মানুষ বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছিল।
কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত ১টার দিকে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেখান থেকে ভক্তরা বের হয়ে যখন বহির্গমনস্থলে আসেন তখন আবারও পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এরপর তারা অন্য কোনো পথ খুঁজতে পন্টুন সেতুর দিকে ফিরে এসে দেখেন যে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটি র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) - একটি বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার প্রচেষ্টা চলছে।
এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কথা বলেছেন এবং তাৎক্ষণিক সহায়তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে ঠিক কতজন আহত বা নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: রয়টার্স ও আনন্দবাজার।
আরএ