• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৪, ১৮:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ২৭০ ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিজয় লাভ করে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তার বয়স এখন ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এবারের নির্বাচনে ট্রাম্প ৬০ বছর বয়সী কমলা হ্যারিসকে হারিয়েছেন। এর আগে ২০১৬ সালে তিনি আরেক নারী প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। উইসকনসিনে ১০টি ইলেকটোরাল কলেজ ভোট। এ জয়ের ফলে ট্রাম্প জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে গেছেন। ট্রাম্পের ঝুলিতে এখন পর্যন্ত ২৭৫টি ইলেকটোরাল ভোট জমা পড়েছে। কমলার ঝুলিতে জমেছে ২২২টি ইলেকটোরাল ভোট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বিজয়ী ভাষণ দিয়েছেন তিনি।

ভাষণের শুরুতে মার্কিন ভোটারদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ৪৭ এবং ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অসাধারণ সম্মান প্রদর্শনের জন্য আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই।

রিপাবলিকান দলীয় এই প্রার্থী বলেছেন, তিনি পপুলার ভোটও জিতেছেন। যদিও এখনও অনেক অঙ্গরাজ্যের ভোট গণনা চলছে। তারপরও ট্রাম্প এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট জিততে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে ট্রাম্প বলেছেন, আমেরিকা আমাদের এক নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।

নিজ দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের প্রশংসাও করেছেন তিনি। ট্রাম্প বলেন, জেডি ভ্যান্স একজন ভালো পছন্দের প্রার্থী। বক্তৃতায় নিজের প্রত্যাবর্তনকে আমেরিকার ইতিহাসের মহান রাজনৈতিক প্রত্যাবর্তন বলে অভিহিত করেছেন তিনি।

এবারের নির্বাচনে শুরু থেকে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। মার্কিন এই ধনকুবেরকে ‘‘তারকা’’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইলন মাস্ক একজন তারকা। বিজয়ী ভাষণও এই প্রযুক্তি বিলিওনেয়ারকে উৎসর্গ করে তিনি। মাস্ককে তিনি চমৎকার মানুষ বলেও বর্ণনা করেছেন।

ওয়েস্ট পাম বিচে ভাষণের সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার সন্তানরা। ভাষণের সময় ভোটারদের পাশাপাশি স্ত্রী মেলানিয়া ট্রাম্পকেও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়াটা বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তার সরকারের মূলনীতি হবে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা।

এফএইচ

  • যুক্তরাষ্ট্র
  • নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
সংসদ নির্বাচন নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
সংসদ নির্বাচন নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক
জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক
আ.লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: সিইসি
আ.লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: সিইসি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।